advertisement
advertisement

ভারতের আন্দোলন নিয়ে সারজিসের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ডকে সত্য বলে প্রচার বিজেপি নেতার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
ভারতের আন্দোলন নিয়ে সারজিসের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ডকে সত্য বলে প্রচার বিজেপি নেতার

কোলাজ প্রথম আলো গ্রাফিকস

advertisement

‘ভারতীয় ককরোচ পার্টির চেয়ারম্যান দিকনির্দেশনা চেয়ে আমাকে ফোন দিয়েছিল। এই আন্দোলন কীভাবে চালাবে সেটা তাঁকে বিস্তারিত বুঝিয়ে দিয়েছি।’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের নামে এমন একটি বক্তব্যের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার বিধায়ক মানব গুহ ফেসবুক প্রোফাইলে সারজিস আলমের ছবি ও এই বক্তব্যসংবলিত একটি ফটোকার্ড পোস্ট করেন। লিংক: এখানে ফেসবুক প্রোফাইলে ১১ অক্টোবর ফটোকার্ডটি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘ব্যস এটাই দেখার বাকি ছিল, অকৃতজ্ঞ ছারপোকাদের পরামর্শ নিল বিদেশি আরশোলারা। যদি সত্যি হয়, ষোলোকলা পূর্ণ হলো।

ইতালির প্রাক্তন বার ড্যান্সার আর তার মগজহীন দেশদ্রোহী পাপ্পুকে গদিতে বসাতে, আমেরিকার টাকায় নিযুক্ত আরশোলাদের এবার পরামর্শ দিচ্ছে ও সাহায্য করবে, আমেরিকারই টাকায় চলা বাংলাদেশি ছারপোকারা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর