আরজে মেটি। আইএমডিবি
হলিউডের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’–এর অভিনেতা আরজে মেটি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। গতকাল যুক্তরাষ্ট্রের টেক্সাসের ব্রাউনসভিলে তাঁর মৃত্যু হয়। অভিনেতার প্রতিনিধিরা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পরবর্তী সময়ে তাঁর মৃত্যুর কারণ আত্মহত্যা বলে নিশ্চিত করা হয়। সিরিজটিতে ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন মেটি।
পর্দায় তিনি ছিলেন ব্রায়ান ক্র্যানস্টন অভিনীত ওয়াল্টার হোয়াইটের ছেলে।চরিত্রটির মতো বাস্তব জীবনেও মেটির সেরিব্রাল পালসি ছিল। এই অভিজ্ঞতাকে অভিনয়ে কাজে লাগানোর পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার ও বিনোদনজগতে তাঁদের প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে কাজ করেছেন তিনি।পর্দার চরিত্রে নিজের জীবনের ছায়া২০০৮ সালে শুরু হওয়া ‘ব্রেকিং ব্যাড’–এর পাঁচটি মৌসুমেই অভিনয় করেছেন আরজে মেটি।
ভিন্স গিলিগানের নির্মিত সিরিজটি টেলিভিশনের অন্যতম প্রশংসিত অপরাধনির্ভর নাটক হিসেবে পরিচিত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।