২০০৫ সালের ৭ অক্টোবর প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত ‘প্রণমহি বঙ্গমাতা: ঢাকার মাজারে গাজির গান’ শিরোনামে সাইমন জাকারিয়ার এ লেখাটি আজ অন্য আলো পাঠকের জন্য তুলে ধরা হলো। একসময় প্রায় নিয়মিতভাবেই ঢাকার বিভিন্ন মাজারে ঘুরেছিলাম। সেটা ২০০২ খ্রিষ্টাব্দের কথা। সে সময় ঢাকার যে মাজারটির চরিত্র আমাকে সব থেকে অধিক আকর্ষণ করেছিল, সেটি মিরপুর এক নম্বরে অবস্থিত হজরত শাহ আলীর মাজার।
এই মাজারের প্রসারিত এলাকার মধ্যে কিছু কিছু গাছপালার বিস্তার, জলাশয় আর ঘর-দালানের বিভিন্ন আকৃতি-বৈচিত্র্য আমাকে যতটা না মুগ্ধ করত, তারও অধিক মুগ্ধ হতাম প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা আর রাতজুড়ে আলো-আঁধারির আবহে সুর-তালের গানের ইন্দ্রজালে, নাচের দোলায়, জিকিরের নিবিষ্টতায়। মারফতি বিশ্বাসের আর ধ্যানের এই মাজারে আমি বৃহস্পতিবার এলেই দশাগ্রস্তের মতো ছুটে যেতাম।
শুনতাম গান: ‘আল্লাহ নবীর নাম লইয়া আসরেতে দাঁড়াইলাম; বিসমিল্লাহ বলিয়া বুকের জবান খুলিলাম...।’আমি লক্ষ করে দেখেছি, শাহ আলীর মাজারে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের ভক্তের উপস্থিতি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।