নতুন রূপে সাজছে বাণিজ্যিক এলাকা তেজগাঁওয়ে নির্মিত বহুতল ভবন
একটি বহুতল আবাসিক ভবন বাইরে থেকে দেখতে অসাধারণ। আকর্ষণীয় প্রবেশপথ, সুন্দর লবি, সুইমিংপুল, আধুনিক সুযোগ–সুবিধা—সবই আছে। কিন্তু ভেতরে ঢুকে দেখা গেল, পরিবারের সদস্যদের স্বাভাবিকভাবে একসঙ্গে বসার জায়গা নেই, রান্নাঘর ও দৈনন্দিন কাজের পরিসর অস্বস্তিকর এবং ঘরে পর্যাপ্ত আলো–বাতাস আসে না। এমন একটি ভবনকে আমরা কতটা সফল স্থাপত্য বলতে পারি?
শুধু সুন্দর দেখালেই কি একটি ভবন বসবাসের উপযোগী হয়ে ওঠে?আমাদের দেশে সরকারি–বেসরকারি পর্যায়ে প্রতিনিয়ত অসংখ্য ভবন নির্মিত হচ্ছে। আবাসিক বহুতল ভবন, বাণিজ্যিক স্থাপনা, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা প্রকল্প শহরের চেহারা বদলে দিচ্ছে। নির্মাণপ্রযুক্তি উন্নত হচ্ছে, ভবনের উচ্চতা বাড়ছে, নতুন উপকরণ যুক্ত হচ্ছে। কিন্তু ভবনের বাইরের চেহারা নিয়ে যতটা আলোচনা হয়, তার ভেতরে মানুষের জীবন কীভাবে চলবে, তা নিয়ে কি ততটা ভাবা হচ্ছে?
নির্মাণের পরিমাণ বাড়লেও পরিকল্পনা, নকশা ও দীর্ঘমেয়াদি ব্যবহারের মান কতটা এগোচ্ছে?সমস্যাটি শুধু নকশার নয়, ভবন নির্মাণের পুরো প্রক্রিয়ার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।