advertisement
advertisement

সাজা বাতিল চেয়ে ইনুর আপিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ
সাজা বাতিল চেয়ে ইনুর আপিল

সুপ্রিম কোর্ট

advertisement

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয়েছে বলে আজ বুধবার জানিয়েছেন ইনুর আইনজীবী সিফাত মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, মামলায় ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিনটি অভিযোগ প্রমাণিত হয়। তিনটি অভিযোগে তাঁকে সাজা দেওয়া হয়।

অভিযোগগুলোর সপক্ষে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ ও তথ্য–উপাত্ত হাজির করতে পারেনি প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। অভিযোগগুলো ফৌজদারি আওতায় পড়ে না। এ সাজা বাতিল চেয়ে আপিল করা হয়েছে।কোন কোন অপরাধে সাজা পেলেন ইনুইনুর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় চলতি বছরের ৩০ জুন রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।মামলায় ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিনটি প্রমাণিত হয়।

তিনটি অভিযোগেই তাঁকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।ঘোষিত রায়ে ট্রাইব্যুনালটির চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছিলেন, তিনটি অভিযোগে সাজা দেওয়া হয়েছে ১০ বছর করে, তাহলে ৩০ বছর হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর