advertisement
advertisement

শিল্প-একাডেমিয়া সমন্বয় ও টেকসই উন্নয়নের বার্তায় ড্যাফোডিলে শেষ হলো সাসটেইনেবিলিটি উইক ২০২৬


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
শিল্প-একাডেমিয়া সমন্বয় ও টেকসই উন্নয়নের বার্তায় ড্যাফোডিলে শেষ হলো সাসটেইনেবিলিটি উইক ২০২৬

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সাসটেইনেবিলিটি উইক ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাসটেইনেবল প্রজেক্ট কম্পিটিশন, সোশ্যাল বিজনেস এক্সপোজার প্রোগ্রাম (এসবিইপি) এবং এসডিজি ইয়ুথ ডায়ালগের বিজয়ীদের সঙ্গে অতিথিরা

advertisement

টেকসই অর্থনীতি গঠন, উদ্ভাবনের প্রসার এবং শিল্প-একাডেমিয়ার দূরত্ব কমানোর প্রত্যয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শেষ হলো পাঁচ দিনব্যাপী সাসটেইনেবিলিটি উইক ২০২৬, যেখানে গুরুত্ব পেয়েছে এসডিজি বাস্তবায়নে তরুণদের অংশগ্রহণ।টেকসই উন্নয়ন এখন আর কেবল পরিবেশ সংরক্ষণের আলোচনায় সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনীতি, উদ্ভাবন, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কার্যকর পৃথিবী গড়ে তোলার প্রশ্ন।

এসব বিষয়কে সামনে রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ১৪ অক্টোবর, বুধবার, ‘সাসটেইনেবিলিটি ডে’ উদ্যাপনের মধ্য দিয়ে শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী ‘ডিআইইউ সাসটেইনেবিলিটি উইক ২০২৬’।

সমাপনী দিনের আয়োজনজুড়ে ছিল নীতিনির্ধারণী আলোচনা, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অর্জনের স্বীকৃতি এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান।ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সাসটেইনেবিলিটি উইক ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাসটেইনেবল প্রজেক্ট কম্পিটিশন, সোশ্যাল বিজনেস এক্সপোজার প্রোগ্রাম (এসবিইপি) এবং এসডিজি ইয়ুথ ডায়ালগের বিজয়ীদের সঙ্গে অতিথিরাড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে সকাল ৯টায় শুরু হয় সমাপনী দিনের আনুষ্ঠানিকতা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর