বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মডেল সাজরিয়া তাবাসসুম প্রমা
বাংলাদেশের ফ্যাশন অঙ্গনের পরিচিত মুখ সাজরিয়া তাবাসসুম প্রমা এবার পা রাখতে যাচ্ছেন আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে। টোকিওতে তিনি তুলে ধরবেন বাংলাদেশের সংস্কৃতি, আত্মবিশ্বাস ও পরিবেশ সুরক্ষার বার্তা।আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মডেল সাজরিয়া তাবাসসুম প্রমা। আনুষ্ঠানিকভাবে ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৬’ নির্বাচিত হয়েছেন তিনি।
আগামী ২৫ নভেম্বর জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে ৬৪তম ‘মিস ইন্টারন্যাশনাল বিউটি প্যাজেন্ট’। সেখানেই বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নেবেন প্রমা।বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মডেল সাজরিয়া তাবাসসুম প্রমামিস ওয়ার্ল্ড ও মিস ইউনিভার্সের পাশাপাশি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতাগুলোর একটি মিস ইন্টারন্যাশনাল।
এই মঞ্চে অংশগ্রহণ প্রমার মডেলিং ক্যারিয়ারে যোগ করতে যাচ্ছে নতুন এক অধ্যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।