advertisement
advertisement

দুর্গাপূজায় চার সিনেমা, কোনটিতে কী আছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
দুর্গাপূজায় চার সিনেমা, কোনটিতে কী আছে

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে চার সিনেমা। কোলাজ

advertisement

নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়, মিরপুরের ঝুটপট্টি, পারিবারিক সম্পর্ক থেকে ভর্তিযুদ্ধ—চার ভিন্ন পটভূমির গল্প নিয়ে দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে আজ ‘চিরকুট, ‘কাট–পিস ও ‘স্নেহের বন্ধন আর ২৩ অক্টোবর ‘অন্যপাতা’ মুক্তি পাচ্ছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গল্প নিয়ে ‘চিরকুট’নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে ‘চিরকুট’ নির্মাণ করেছেন মুনতাসির আকিব।

অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান, ইব্রাহিম সুজন।

পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থী।নির্মাতা মুনতাসির আকিব বলেন, ‘নব্বইয়ের দশকের পরিবেশ, মানুষের আবেগ ও ঘটনাকে সিনেমার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর