advertisement
advertisement

ঘর বাঁচলে জীবন বাঁচে, দারিদ্র্য কমে, মর্যাদাও বাড়ে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ২:১১ পূর্বাহ্ণ
ঘর বাঁচলে জীবন বাঁচে, দারিদ্র্য কমে, মর্যাদাও বাড়ে

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে ও অন্যান্য সমস্যায় বাংলাদেশসহ এশিয়ার দেশগুলো বিরূপ প্রভাবের সম্মুখীন হচ্ছে।

advertisement

ঘর শুধু চার দেয়াল, আর একটি চাল নয়। ঘর মানে ঠিকানা। ঘর মানে নিরাপত্তা। ঘর মানে মর্যাদা। স্বল্প আয়ের পরিবারের জন্য ঘরই জীবনের প্রথম ভিত্তি। দারিদ্র্য আর অনিরাপদ ঘর একে অপরের সঙ্গে জড়িত। গরিব মানুষ দুর্বল ঘরে থাকে। বন্যা আসে, ঘূর্ণিঝড় আসে। ঘর ভাঙে। সঞ্চয় শেষ হয়। ঋণ বাড়ে। আবার নতুন করে শুরু করতে হয়। এভাবেই দারিদ্র্যের চক্র চলতে থাকে।

আবাসন ঋণ ও জলবায়ু-সহনশীল বাসস্থানের মাধ্যমে স্বল্প আয়ের মানুষকে দারিদ্র্যের চক্র থেকে বের করে আনছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এই চক্র ভাঙতে পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে চারটি উদ্যোগ নিয়েছে।বাংলাদেশে আবাসন ঋণের চাহিদা অনেক। কিন্তু ছোট অঙ্কের ঋণ বাণিজ্যিক ব্যাংক দিতে চায় না। কারণ ঝুঁকি বেশি, লাভ কম। ব্যাংক চায় জমির দলিল ও বন্ধক। গরিব মানুষের তা থাকে না।

ফলে নিজের সামান্য সঞ্চয়ে অল্প অল্প করে ঘর তোলেন তাঁরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর