এভাবে সাজানো হয়েছে মঞ্চ
চট্টগ্রামের দক্ষিণ নালাপাড়ায় দুর্গোৎসবের এবারের ভাবনা ‘আত্মকথন’। শিকড়, সংস্কৃতি ও উৎসবের মেলবন্ধনে এ যেন নিজের গল্পে ফিরে দেখা, ঐতিহ্যকে ধারণ করে নতুনের পথে এগিয়ে যাওয়ার এক সম্মিলিত প্রত্যয়।নিজের কথা বলা—আত্মকথন। কিন্তু এই আত্মকথন শুধু আমার বা আপনার কথা নয়। এ আমাদের সবার কথা। আমাদের শিকড়ের কথা, সংস্কৃতির কথা, পাড়ার কথা, ভালোবাসার কথা।দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয় অনেক আগেই।
খড়ের গন্ধে, বাঁশের কাঠামোয়, মাটির স্পর্শে—নীরবে এগিয়ে চলে মায়ের ঘরে ফেরার আয়োজন। কারও হাতে খড়, কারও হাতে মাটি। কেউ গড়ে তোলেন কাঠামো, কেউ সাজিয়ে তোলেন মণ্ডপ। কেউ থাকেন সামনে, কেউবা আড়ালে থেকে সামলান ভোগের আয়োজন, চাঁদা সংগ্রহ কিংবা উৎসবের অন্যান্য আনুষঙ্গিক কাজ।নাম জানা-অজানা কত মানুষের শ্রম, ভালোবাসা আর অপেক্ষা মিলেই তো তৈরি হয় আমাদের উৎসব।
প্রত্যেকের অংশগ্রহণে, প্রত্যেকের আন্তরিকতায় একটি পাড়া ধীরে ধীরে হয়ে ওঠে আনন্দের সম্মিলিত ঠিকানা।চট্টগ্রামের দক্ষিণ নালাপাড়া পূজা উদ্যাপন পরিষদের কাছে এই সম্মিলিত যাত্রাই এবারের ভাবনার অন্যতম অনুপ্রেরণা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।