অগ্নিকাণ্ডে নিহতদের লাশের অপেক্ষায় স্বজনেরা। আজ বেলা ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের সামনে
কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সৈকতে টুপটুপ রিসোর্টে আগুনে পুড়ে নিহত ১০ জনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ বুঝে নিতে আজ রোববার সকাল থেকে হাসপাতালের মর্গ এলাকায় অপেক্ষা করছেন স্বজনেরা। কিন্তু মরদেহের পরিচয় নিশ্চিত না হওয়ায় তাঁদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।প্রিয়জনের মরদেহের অপেক্ষায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। শোকের পাশাপাশি তাঁদের মধ্যে রয়েছে ক্ষোভ।
তাঁদের দাবি শুধু শোক প্রকাশ নয়, এই প্রাণহানির জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। দ্রুত ডিএনএ পরীক্ষা করে মরদেহ হস্তান্তর করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।আজ রোববার বেলা ১১টার দিকে হাসপাতালে গিয়ে কথা হয় স্বজনদের সঙ্গে। বেলা দুইটা পর্যন্ত তাঁদের কেউ মরদেহ বুঝে পাননি। মরদেহগুলো গতকাল শনিবার সন্ধ্যায় হিমঘরে রাখা হয়েছে।নঈমুদ্দিন‘আমার বড় ভাই, তাঁর স্ত্রী এবং তাঁদের দুই সন্তান—সবাইকে হারিয়েছি।
এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।