ভাটির দেশ, এদিকে পানির ওপর দ্বীপের মতো দূরে দূরে থোকা থোকা গ্রাম। নৌকা ছাড়া নড়ার উপায় নেই এক পা-ও! হাটবাজার, বাচ্চাদের স্কুল—সব নৌকায়। এই এলাকার একমাত্র বিনোদন বা আমোদের দিন হলো হাটবার। এদিন ছেলে-বুড়ো, বাড়ির ঝি সেই সকাল থেকেই তৈরি হতে থাকে, সে ছোটখাটো কোনো কেনাকাটার অছিলায় হলেও।ওই দিন হাটবার উপলক্ষে মাথায় তেল পড়ে, চিরুনি দিয়ে পাট করা হয় সিঁথি।
মা-মেয়ে কি বাড়ির ছোট ছেলেটি, বুড়োখোকা, বাড়ির কর্তাও—সবাই ভালো ধোয়া কাপড়টা পরে সেই সাতসকালেই তৈরি হয়ে যায়। কারণ, বেলাবেলিই বের হতে হবে যে!নাশতার বেলায় বাড়ির হিজলগাছটার কাছে এসে কেউ দাঁড়ালে দেখবে যে ততক্ষণে হাওরের জলে নৌকার বইঠার আওয়াজ উঠতে শুরু করেছে।বেলা নাগাদ দেখা যাবে, নৌকার পর নৌকা দূরের ছোট বিন্দুর মতো কালচে সবুজ থোকা গ্রামগুলো থেকে বেরিয়ে আসছে—চলেছে উৎসবযাত্রায়। হিজলহাঠির হাটে।
তবে ওই দিন হাওর অঞ্চলের মানুষের হাটবার অন্য রকম এক স্মৃতি হয়ে এল!হাটে ঢোকার মুখেই তাদের সবার চোখ আটকে গেল বিশাল এক বজরায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।