বরিশালের উজিরপুর উপজেলার সানুহার এলাকায় ভোরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে তোলা
বরিশালের উজিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকার একটি কার্যালয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি ব্যাংকের কার্যালয়ের সামনে থামেন। তাঁরা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রলবোমা কার্যালয়ের সিঁড়িতে নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়।
এরপর দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যান।এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ওসি রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার পর গ্রামীণ ব্যাংকের উজিরপুর উপজেলার বিভিন্ন শাখা ও কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।