advertisement
advertisement

পাখির ২৪ ‘কলোনি’, কোথায় কত পাখি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ
পাখির ২৪ ‘কলোনি’, কোথায় কত পাখি

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের আলীদেওয়ানা গ্রামে ২০ বছর ধরে এই শামুকখোল পাখিদের বসবাস। ২০২৫ সালের ছবি

advertisement

নওগাঁর মহাদেবপুর উপজেলার আলীদেওয়ানা গ্রামে বসতভিটার গাছ আর বাঁশঝাড়ে প্রতিবছর বাসা বাঁধে নানা প্রজাতির জলচর পাখি। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে তাদের প্রজনন ও ছানা বড় করার পালা। দুই দশক ধরে এসব পাখি রক্ষা করছেন গ্রামের মানুষ। দেশের চার বিভাগের ২৪ জেলার প্রজনন এলাকা নিয়ে এক গবেষণায়ও সবচেয়ে বেশি জলচর পাখি পাওয়া গেছে নওগাঁয়।গবেষণায় নওগাঁয় ১২ প্রজাতির ২৫ হাজার ৭৪১টি পাখি পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি গো-বক।

পাখির সংখ্যায় দ্বিতীয় সিলেট, সেখানে ছয় প্রজাতির পাখি পাওয়া গেছে ১৮ হাজার ৩৮২টি। সিলেটেও সবচেয়ে বেশি গো-বক। তৃতীয় অবস্থানে থাকা নেত্রকোনায় সাত প্রজাতির পাখির সংখ্যা ১৭ হাজার ৭৪৮। সবচেয়ে কম পাখি পাওয়া গেছে জামালপুরে—পাঁচ প্রজাতির মাত্র ৪৪০টি। বন বিভাগের উদ্যোগে রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের এসব জেলায় গবেষণাটি করা হয়। প্রজনন কলোনি বা এলাকায় ১৬ প্রজাতির মোট ১ লাখ ৭১ হাজার ৫৫২টি জলচর পাখি পাওয়া গেছে।

এসব জেলায় পাখির বাসা আছে ৮২ হাজার ৮৬।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর