advertisement
advertisement

অ্যামাজন থেকে মাইক্রোসফট, ফিলিস্তিনি নিধনে ইসরায়েলের সঙ্গে কীভাবে জড়িয়ে পড়ছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
অ্যামাজন থেকে মাইক্রোসফট, ফিলিস্তিনি নিধনে ইসরায়েলের সঙ্গে কীভাবে জড়িয়ে পড়ছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেশটির সেনাবাহিনীর বার্ষিক সম্মেলন ও প্রদর্শনীতে প্রযুক্তিপ্রতিষ্ঠান প্যালান্টিরের নামফলক

advertisement

ফিলিস্তিনিদের লাখ লাখ ছবি সংরক্ষণে ইসরায়েলের সামরিক বাহিনী মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড অবকাঠামো ব্যবহার করছে বলে খবর প্রকাশিত হয়েছে। অধিকারকর্মীদের মতে, এটি ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক ব্যবস্থায় পশ্চিমা, বিশেষ করে মার্কিন প্রযুক্তির গভীর সম্পৃক্ততার আরও একটি প্রমাণ।

আল–জাজিরার সঙ্গে কথা বলা মানবাধিকার সংস্থা ও বিশ্লেষকদের মতে, অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের ওপর নজরদারি, তাঁদের গতিবিধি অনুসরণ এবং হত্যার কাজে ইসরায়েল যেসব প্রযুক্তি ও বিশেষজ্ঞ সহায়তার ওপর নির্ভর করে, সেগুলো সরবরাহের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর অনেকে জড়িত। এর মধ্যে গুগল, প্যালান্টির ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানও রয়েছে।

চলতি বছরের শুরুর দিকে আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছিল, এসব প্রযুক্তির কিছু অংশ এমন পশ্চিমা সরকারগুলোর কাছেও রপ্তানি করা হয়েছে, যারা প্রকাশ্যে ইসরায়েল ও দেশটির কর্মকাণ্ডের সমালোচনা করে।মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান প্যালান্টির ২০২৪ সালের জানুয়ারিতে ‘যুদ্ধসংশ্লিষ্ট কার্যক্রমে’ সহযোগিতার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি করে।অন্যদিকে মাইক্রোসফটের আজুর ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে ফিলিস্তিনিদের ফোনে আড়ি পেতে সংগ্রহ করা বিপুলসংখ্যক কথোপকথনের রেকর্ড সংরক্ষণ করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর