ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বী সদস্যরা আজ শুক্রবার সকালে মিরপুর-১৩ নম্বর সেকশনে মানববন্ধন করেন
রাজধানীর মিরপুরে শাক্যমুনি বৌদ্ধ বিহারের মূল ভবন নির্মাণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন হয়েছে। ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বী সদস্যরা আজ শুক্রবার সকালে এই মানববন্ধন করেন। মিরপুর-১৩ নম্বর সেকশনে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্সে অবস্থিত শাক্যমুনি বৌদ্ধ বিহারের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অন্য যে দাবিগুলো জানানো হয় তার মধ্যে রয়েছে শীলবান ও বিনয়ী ভিক্ষুকে মিরপুরের শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ হিসেবে নিয়োগ, বিহার কমপ্লেক্স পার্বত্য বৌদ্ধ সংঘ ও জনগণের স্বার্থে ব্যবহার, স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিহার পরিচালনার নতুন কমিটি গঠন এবং বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্ত।মানববন্ধনে পাঠ করা লিখিত বিবৃতিতে বলা হয়, ১৯৭৬ সালে বিমলতিষ্য ভান্তের উদ্যোগে এবং ঢাকার তৎকালীন পার্বত্য বৌদ্ধ সমাজের প্রচেষ্টায় পার্বত্য বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠিত হয়।
ঢাকায় বসবাসরত পাহাড়ি বৌদ্ধদের সংগঠিত করা এবং একটি স্বতন্ত্র বৌদ্ধ বিহার নির্মাণ ছিল এর অন্যতম উদ্দেশ্য।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।