কক্সবাজারের চকরিয়া সুন্দরবনের বদরখালী চ্যানেলে পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছিল বাইন প্রজাতির গাছ। বেড়ে ওঠা এসব বাইনগাছ চকরিয়া সুন্দরবনের প্রাণ ফেরাতে আশা জাগাচ্ছে। সম্প্রতি তোলা ছবি
হারিয়ে যাওয়া চকরিয়া সুন্দরবন ফেরানোর আশা জাগাচ্ছে বাইনগাছ। পরীক্ষামূলকভাবে রোপণ করা ম্যানগ্রোভ প্রজাতির এই গাছের টিকে থাকার হার সন্তোষজনক। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জোয়ার-ভাটার প্রবাহ ফিরিয়ে আনাসহ চারটি বিষয় নিশ্চিত করা গেলে বনটির প্রাণবৈচিত্র্য ফিরিয়ে আনা সম্ভব।চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে চকরিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে এই বনের অবস্থান।
উপমহাদেশের প্রাচীন ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় বনগুলোর একটি ছিল চকরিয়া সুন্দরবন। মাতামুহুরী নদীর কোল ঘেঁষে সমৃদ্ধ জীববৈচিত্র্যের বনটি সংঘবদ্ধ দখল ও তৎকালীন সরকারের ভুল নীতিতে প্রায় বিলীন হয়ে গেছে। এখন সেখানে টিকে আছে মাত্র একটি গাছ।
বনটি নিয়ে গত বছরের ২৪ জুলাই ‘যে বনে একটিমাত্র গাছ’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো।একই মাস থেকে পরীক্ষামূলকভাবে বনের অংশ বদরখালী চ্যানেলে ২৫ একর জমিতে ৮০ হাজার বাইনগাছ রোপণ করেছে বেসরকারি সংস্থা কোডেক (কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার)।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।