যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার
মার্গারেট থ্যাচার—যুক্তরাজ্যের প্রথম নারী সরকারপ্রধান। এক দশকের বেশি ক্ষমতায় ছিলেন। সংস্কার করেছেন, শক্ত হাতে সরকার ও দেশ সামলেছেন। যুদ্ধেও জড়িয়েছেন। দৃঢ়চেতা এ নারী পরিচিতি পেয়েছেন ‘লৌহমানবী’ নামে। আজ ১৩ অক্টোবর মার্গারেট থ্যাচারের জন্মদিন। এ উপলক্ষে আজকের আয়োজন।যুক্তরাজ্যের গণতন্ত্রের ভিত্তি বেশ পোক্ত। তবে বলা হয়, দেশটিতে সরকার টেকে না। পরিসংখ্যানও কিন্তু সেটাই বলে। ২০১৬ সালে যুক্তরাজ্যে ব্রেক্সিট গণভোট হয়েছিল।
অর্থাৎ গণভোটে সিদ্ধান্ত নিয়ে যুক্তরাজ্যবাসী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসে। এরপর মাত্র এক দশকে দেশটিতে ছয়জন প্রধানমন্ত্রী ক্ষমতার চেয়ারে এসেছেন–গেছেন।গত শতকে চিত্রটা ভিন্ন রকমের ছিল। সময়টা ১৯৭৯ সাল। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন কনজারভেটিভ পার্টির নেতা মার্গারেট থ্যাচার। তিনি সরকারপ্রধানের পদে ছিলেন টানা ১১ বছর, ১৯৯০ সাল পর্যন্ত; পরপর তিন মেয়াদে।
যুক্তরাজ্যের ১৫০ বছরের বেশি সময়ের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সরকারপ্রধান থাকার রেকর্ড থ্যাচারের দখলে।রাজনীতির মাঠে মার্গারেট থ্যাচার এমন একটি নাম, যাঁকে সহজে ভুলে যাওয়া সম্ভব নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।