advertisement
advertisement

মৃত নক্ষত্রের ছাই থেকে তৈরি হওয়া গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
মৃত নক্ষত্রের ছাই থেকে তৈরি হওয়া গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা

মহাবিশ্বে নতুন ধরনের গ্রহের সন্ধান পাওয়া গেছে

advertisement

মহাবিশ্বের বুকে নক্ষত্রের জন্ম ও মৃত্যুর চক্র অন্তহীন। একটি নক্ষত্রের ধ্বংস মানেই সবকিছু শেষ হয়ে যাওয়া নয়। এবার নক্ষত্রের ধ্বংসাবশেষ থেকে তৈরি হওয়া অদ্ভুত একটি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সন্ধান পাওয়া গ্রহটি মহাবিশ্বে গ্রহ তৈরির প্রচলিত ধারণাকে পুরোপুরি বদলে দেওয়ার পাশাপাশি জ্যোতির্বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে দাবি করেছেন তাঁরা।

নেচার অ্যাস্ট্রোনমি সাময়িকীতে প্রকাশিত এ গবেষণার ফলাফল প্রমাণ করে, একটি নক্ষত্রের মৃত্যু মানেই তার সবকিছুর শেষ হয়ে যায় না।নক্ষত্রের ধ্বংসাবশেষ থেকে তৈরি হওয়া গ্রহটির নাম দেওয়া হয়েছে ফিনিক্স প্ল্যানেট। এইচএস ০২০৯ প্লাস ০৮৩২ হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেতবামনের আলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা গ্রহটি শনাক্ত করেছেন।

এ বিষয়ে ইউনিভার্সিটি অব ওয়ারউইকের পদার্থবিদ্যার অধ্যাপক বরিস গ্যানসিক বলেন, এই গ্রহ অন্য কোথাও থেকে আসেনি বা পুরোনো সিস্টেমের কোনো বেঁচে থাকা অংশও নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর