ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু আনোয়ার আজীম (বাঁয়ে) ও অনুপ কুমার দাস
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন নরসিংদী সদর উপজেলার বোয়াকুর এলাকার অনুপ কুমার দাস (৫৮) ও সাটিরপাড়া এলাকার আনোয়ারুল আজীম (৫৮)।
তাঁরা সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে অনুপ কুমার দাস ও আনোয়ারুল আজীম মোটরসাইকেলে করে নরসিংদী থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে সাতটার দিকে বৈশামুড়া এলাকায় পৌঁছালে পণ্যবাহী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় অনুপ কুমার দাস ঘটনাস্থলেই মারা যান।
আনোয়ারুল আজীমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।অনুপ কুমার দাসের প্রবাসী এক বন্ধুর স্ত্রী ও ছেলে প্রায় দেড় মাস আগে মারা যান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।