advertisement
advertisement

ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেওয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেওয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’

সাম্প্রতিক সময়ে মাঠে হাত মেলান না ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা

advertisement

ক্রিকেট মাঠে ম্যাচ শেষে হাত মেলানোটা নিছক সৌজন্য নয়। প্রতিপক্ষকে সম্মান জানানোরও একটি রীতি। জয়-পরাজয়ের হিসাব মাঠেই রেখে দুই দলের খেলোয়াড়েরা যখন হাত মেলান, তখন ক্রিকেটের চেতনাটাও যেন একটু বেশি দৃশ্যমান হয়। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচে সেই দৃশ্য এখন অতীত।গত রোববার দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে আবারও দেখা গেল সেই ছবি। পাকিস্তান ‘এ’ দলের কাছে হেরে মাঠ ছাড়ছিল ভারত ‘এ’ দল।

দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাত মেলানোর কোনো আগ্রহ দেখা যায়নি। বরং তাঁদের শারীরিক ভাষায় ছিল একধরনের নির্লিপ্ততা।ভারত-পাকিস্তান ক্রিকেটে এমন দৃশ্য অবশ্য নতুন নয়। গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের পর থেকেই দুই দলের ক্রিকেটারদের মধ্যে হাত না মেলানোর এই চর্চা চলছে। শুধু জাতীয় দল নয়, বয়সভিত্তিক দল থেকে শুরু করে নারী ক্রিকেটেও ছড়িয়ে পড়েছে এই সংস্কৃতি।

অন্য খেলাগুলোতে এমন দৃশ্য নিয়মিত দেখা না গেলেও ভারতের ক্রিকেট দলগুলো পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো এড়িয়ে চলছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর