advertisement
advertisement

বুধে গ্রহে পৌঁছাল বেপিকলম্বো, ফাঁস হবে গ্রহের কেন্দ্রের রহস্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
বুধে গ্রহে পৌঁছাল বেপিকলম্বো, ফাঁস হবে গ্রহের কেন্দ্রের রহস্য

শিল্পীর কল্পনায় বুধের কক্ষপথে বেপিকলম্বো মহাকাশযান

advertisement

সূর্যের সবচেয়ে গ্রহ বুধে যাওয়া কিন্তু মোটেও ছেলেখেলা নয়। সূর্যের এত কাছাকাছি থাকায় নক্ষত্রটির প্রবল মাধ্যাকর্ষণ শক্তি যেকোনো মহাকাশযানকে প্রচণ্ড বেগে নিজের দিকে টানতে থাকে। ফলে সেই দুর্বার গতি কমিয়ে ছোট্ট এই গ্রহটির কক্ষপথে ঢোকা রীতিমতো অসাধ্য সাধন করার মতো ব্যাপার। আপনাকে অবাক করার মতো একটি তথ্য দিই।

সৌরজগতের একেবারে শেষ প্রান্তে থাকা বামন গ্রহ প্লুটোতে যেতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, সূর্যের কাছের এই বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে তার চেয়েও বেশি শক্তির দরকার হয়!এত সব প্রতিকূলতা আর দীর্ঘ আট বছরের পথ পাড়ি দিয়ে অবশেষে ইতিহাস গড়ল ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশযান বেপিকলম্বো। ২০১৮ সালে পৃথিবী ছেড়ে যাওয়া এই যানটি একাধিক গ্রহের পাশ দিয়ে ঘুরে নিজের গতি কমিয়ে সম্প্রতি বুধের কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে।

নাসার মেসেঞ্জার মিশনের পর এটিই মানব ইতিহাসের দ্বিতীয় কোনো মহাকাশযান, যা বুধকে প্রদক্ষিণ করার গৌরব অর্জন করল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর