advertisement
advertisement

ঢাকায় ‘রাইজ অ্যাবোভ অল ১০এক্স’, অংশ নিলেন হাজারো তরুণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
ঢাকায় ‘রাইজ অ্যাবোভ অল ১০এক্স’, অংশ নিলেন হাজারো তরুণ

তরুণদের নতুনভাবে ভাবতে, শিখতে এবং নিজেদের সম্ভাবনাকে আরও বড় করে দেখতে ঢাকায় অনুষ্ঠিত হয় ‘রাইজ অ্যাবোভ অল ১০এক্স’। দিনব্যাপী আয়োজনে অংশ নেন ৫ হাজার তরুণ-তরুণী

advertisement

ক্যারিয়ার, নেতৃত্ব কিংবা নিজের ভবিষ্যৎ–সম্ভাবনার সুযোগ নিয়ে তরুণদের মনে থাকে নানা প্রশ্ন। অনেক সময় অভিজ্ঞদের পথচলার গল্পে মেলে এসব প্রশ্নের উত্তর। সেই গল্প শুনতে ও নিজেদের স্বপ্নের সীমানা বড় করতে জড়ো হয়েছিলেন হাজারো তরুণ। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে তরুণদের নেতৃত্ব, ব্যক্তিগত দক্ষতা ও ক্ষমতায়নবিষয়ক আয়োজন ‘রাইজ অ্যাবোভ অল ১০এক্স’।

গতকাল শুক্রবার দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন পাঁচ হাজার তরুণ-তরুণী।

এ আয়োজনের দশম আসরে বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব, উদ্যোক্তা, বিনোদন অঙ্গনের তারকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ উপস্থিত ছিলেন।নেতৃত্ব ও প্রতিকূলতা মোকাবিলার বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব ও উদ্যোক্তারাডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান উদ্ভাবন কর্মকর্তা (সিআইও) গোলাম সামদানি ডন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর