advertisement
advertisement

মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতা–কর্মীসহ গ্রেপ্তার ৬০


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ণ
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতা–কর্মীসহ গ্রেপ্তার ৬০

মিরপুরে গ্রেপ্তার ৬০ জনের মধ্য কয়েকজন

advertisement

মিরপুরে গ্রেপ্তার ৬০ জনের মধ্য কয়েকজনরাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতা–কর্মীসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৪ ঘণ্টায় মিরপুর মডেল থানা-পুলিশ পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।মিরপুরে গ্রেপ্তার ৬০ জনের মধ্য কয়েকজনগ্রেপ্তার পাঁচজন হলেন শাহ আলী থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও শাহ আলী থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন (৪৫), আওয়ামী লীগ কর্মী সাইফুল হক মামুন (৫৫), যুবলীগ কর্মী মো. সরোয়ার (২৬) ও নাহিদ হোসেন (২৮) এবং ঢাকা মহানগর ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. অপু (২৮)।পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালানো হয়।

এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর