advertisement
advertisement

৯০ বছরে তোলারাম কলেজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ণ
৯০ বছরে তোলারাম কলেজ

তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ

advertisement

নারায়ণগঞ্জ অঞ্চলে প্রথম উচ্চশিক্ষার প্রতিষ্ঠান তোলারাম কলেজ। কলেজে উদ্‌যাপিত হচ্ছে ৯০তম বর্ষপূর্তি। দেশের প্রাচীনতম সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেই জড়িয়ে আছে সেই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও জনপদ গড়ে ওঠার কথা। তবে তোলারাম কলেজের সঙ্গে একজন মানুষের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তিনি খগেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি এ কলেজের প্রতিষ্ঠাতা এবং দীর্ঘ সময়ের অধ্যক্ষ।

বলা চলে, তিনি একসময় এই অঞ্চলের শিক্ষাবিস্তারে অভিভাবকের ভূমিকা পালন করেছেন। তোলারাম কলেজ, মহিলা কলেজ, আইন কলেজ, গণবিদ্যা নিকেতন—এমন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তিনি নারায়ণগঞ্জে আলো ছড়িয়েছেন। নিম্ন ও মধ্যবিত্তদের জন্য গড়ে তুলেছেন ‘নারায়ণগঞ্জ টাউন কো-অপারেটিভ ব্যাংক’। খগেন্দ্রনাথ চক্রবর্তী বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনার কেন্দুয়া থানার বাসিন্দা।

চাকরির সুবাদে নারায়ণগেঞ্জ এসে নারায়ণগঞ্জকে ভালোবেসে এখানে তিনি থিতু হন।ভিক্টোরীয় যুগে গ্রিসের ব্যবসায়ী চার ভাই ১৮৫১ সালে নারায়ণগঞ্জ থেকে ম্যানচেস্টারে পাট নিয়ে যাওয়ার জন্য নারায়ণগঞ্জ শহরের বর্তমান টানবাজারে শীতলক্ষ্যা নদীর পাড়ে গড়ে তোলেন পাটের বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘র‍্যালি ব্রাদার্স’।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর