বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়ন সেলের পঞ্চম সভার অগ্রগতি প্রতিবেদন বলছে, ১৭ ফেব্রুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে প্রায় ৩ কোটি ৫৭ লাখ চারা রোপণ করা হয়েছে। চলতি বছরের রোপণ লক্ষ্য ৫ কোটি ১৫ লাখ, অগ্রগতি প্রায় ৬৯ শতাংশ। সংখ্যাটি আশা জাগায়। তবে এই হিসাব বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিবেদন থেকে আসা; স্বাধীনভাবে যাচাইয়ের ব্যবস্থা এখনো তৈরি হচ্ছে না।
আর সাফল্যের আসল মাপকাঠি হবে তিন বছর পর কতটি চারা বেঁচে থাকল।চারা বাঁচানোর পথনির্দেশ সরকারের হাতেই আছে। বন অধিদপ্তর জুন ২০২৫ সালে ১৬১ পৃষ্ঠার ‘নার্সারি ও প্ল্যান্টেশন ম্যানুয়াল’ হালনাগাদ করেছে। এই ম্যানুয়ালে কোন মাটিতে কোন গাছ, গর্ত কত বড়, সার কতটুকু, আগাছা কখন সাফ করতে হবে, সবই লেখা আছে। সমস্যা হলো, এটি লেখা হয়েছে বন বিভাগের মাঠকর্মীদের জন্য।
যে মানুষটি বাড়ির উঠানে, স্কুলের মাঠে বা পুকুরপাড়ে চারা লাগাবেন, তাঁর কাছে এটি পৌঁছায়নি।অথচ কর্মসূচির বড় অংশই সাধারণ মানুষের হাতে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।