advertisement
advertisement

প্রশান্ত মহাসাগরে গভীরতম অগ্ন্যুৎপাতের খোঁজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
প্রশান্ত মহাসাগরে গভীরতম অগ্ন্যুৎপাতের খোঁজ

মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার ডিপ অংশে লাভা বয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে

advertisement

পশ্চিম প্রশান্ত মহাসাগরের অতল গহ্বরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ মাইল নিচে লুকিয়ে ছিল এক বিরল ভূতাত্ত্বিক বিস্ময়। পৃথিবীর অন্যতম গভীর সমুদ্র উপত্যকা মারিয়ানা ট্রেঞ্চের ‘চ্যালেঞ্জার ডিপ’-এর আশপাশের দেয়ালে অনুসন্ধান চালাতে গিয়ে আন্তর্জাতিক সামুদ্রিক ভূতত্ত্ববিদদের একটি দল খুঁজে পেয়েছে ইতিহাসের গভীরতম অগ্ন্যুৎপাতের প্রমাণ।এই রোমাঞ্চকর অভিযানে বিজ্ঞানীদের প্রধান গবেষণাযন্ত্র ছিল ‘জেসন–মেডিয়া’ নামের একটি দূরনিয়ন্ত্রিত ডুবোযান।

সমুদ্রতলের গভীরতম ওই বিন্দুর চারপাশ পর্যবেক্ষণ করে ডুবোযানটি সংগ্রহ করে আনে ‘পাইরোক্লাস্টিক’ শিলা। অগ্ন্যুৎপাত থেকে ছিটকে পড়া পাথরের ভাঙা টুকরা ও কাচসদৃশ সূক্ষ্ম দানাদার উপাদানে শক্তভাবে গেঁথে তৈরি এই শিলাই সেই গভীর সমুদ্রতলে ঘটে যাওয়া অগ্ন্যুৎপাতের অকাট্য প্রমাণ।এই আবিষ্কারের বিশদ বিবরণ নিয়ে ২৩ নভেম্বর বিজ্ঞান সাময়িকী ‘ফ্রন্টিয়ার্স ইন আর্থ সায়েন্সে’ একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের (ডালাস) ইমেরিটাস অধ্যাপক ও ইউসিএলএর ভিজিটিং গবেষক ভূতত্ত্ববিদ রবার্ট স্টার্ন এই নিবন্ধের গবেষণার মূল লেখক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর