মাহবুবুর রহমান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুবুর রহমান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।সম্প্রতি বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে নতুন নির্বাহী বোর্ড চূড়ান্ত হয়েছে। আজ রোববার বোর্ড সভায় মাহবুবুর রহমানকে আইসিসি বাংলাদেশের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। আগামী দুই বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন তিনি।
আইসিসি বাংলাদেশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বর্তমানে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) ভাইস চেয়ারম্যান এবং ইস্টল্যান্ড ইনস্যুরেন্স পিএলসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ব্যবসায়ীদের ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ছিলেন।
এ ছাড়া তিনি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইসলামিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।আইসিসি বাংলাদেশের আজকের বোর্ড সভায় দুজন সহসভাপতিও নির্বাচিত হয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।