advertisement
advertisement

এক রাতের বৃষ্টি, দিনভর ভোগান্তি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
এক রাতের বৃষ্টি, দিনভর ভোগান্তি

ভারী বৃষ্টিতে সড়কে জমেছে পানি। সেই পানির মধ্য দিয়ে যাওয়ার সময় গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারান মোটরসাইকেলের চালক। এতে মোটরসাইকেলে থাকা সবাই পানিতে পড়ে যান। পরে তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন অন্যরা। রাজারবাগ এলাকা

advertisement

রাত থেকে সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি। কখনো কম, কখনো ঝরেছে অঝোরে। ঢাকাবাসীর ঘুম ভেঙেছে আজ বৃষ্টির শব্দে। তবে বৃষ্টি থামলেও সারা দিন থামেনি ভোগান্তি। রাতের ভারী বৃষ্টিতে নগরের অনেক সড়ক পরিণত হয়েছে জলপথে। পানির নিচে হারিয়ে গেছে সড়ক। কোথাও যানবাহনের দীর্ঘ সারি, কোথাও পানিতে পড়ে বিপাকে মানুষ। এক রাতের বৃষ্টিতে এভাবেই স্থবির হয়ে পড়ে নগরজীবন।ভারী বৃষ্টিতে সড়কে জমেছে পানি।

সেই পানির মধ্য দিয়ে যাওয়ার সময় গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারান মোটরসাইকেলের চালক। এতে মোটরসাইকেলে থাকা সবাই পানিতে পড়ে যান। পরে তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন অন্যরা। রাজারবাগ এলাকাজলাবদ্ধ সড়কে যাত্রী নিয়ে চলছে রিকশা। রাজারবাগ এলাকা ভারী বৃষ্টিতে সড়কে পানি জমে যাওয়ায় সড়কে রিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহন ছিল কম। ফলে প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষদের গন্তব্যে যেতে বেশ ভোগান্তি পোহাতে হয়। মালিবাগ এলাকাজলাবদ্ধ সড়কে দীর্ঘ যানজট।

পানির মধ্যে আটকে আছে ব্যক্তিগত গাড়ি, বাস ও অন্যান্য যানবাহন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর