advertisement
advertisement

গাজী নজরুলকে ঘিরে বিতর্কের পর সংসদ সদস্য আচরণ আইন আবার আলোচনায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ণ
গাজী নজরুলকে ঘিরে  বিতর্কের পর  সংসদ সদস্য আচরণ আইন আবার আলোচনায়

জাতীয় সংসদ

advertisement

সংসদের ভেতরে সংসদ সদস্যদের (এমপি) দায়িত্ব ও আচরণ কেমন হবে, তা জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে বলা আছে; কিন্তু সংসদের বাইরে একজন জনপ্রতিনিধির নৈতিক আচরণ, স্বার্থের সংঘাত, দায়দায়িত্ব–সম্পর্কিত আলাদা কোনো আইন বা আচরণবিধি নেই।

এমন আইন করার লক্ষ্যে অতীতে বিএনপি ও আওয়ামী লীগ আমলে দুজন সংসদ সদস্য দুটি বেসরকারি বিল আনলেও শেষ পর্যন্ত তা আইনে পরিণত হয়নি।বিভিন্ন সময়ে কোনো কোনো সংসদ সদস্যের কর্মকাণ্ডে বিতর্ক তৈরির পর তাঁদের আচরণ নিয়ন্ত্রণে আইন করার দাবি উঠেছে। বিভিন্ন পর্যায়ে সুপারিশও এসেছে। তবে এ ধরনের কোনো আচরণবিধি বা আইন করার বিষয়ে এখন পর্যন্ত কার্যকর উদ্যোগ নেই।

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর সংসদ সদস্যদের জন্য আচরণবিধির প্রয়োজনীয়তার বিষয়টি আবার আলোচনায় এসেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর