রোবোট্যাক্সির একটি নমুনা
চালকের আসন ফাঁকা, নেই স্টিয়ারিং বা প্যাডেলের জটিলতা। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর ভর করে গন্তব্যে ছুটছে গাড়ি। চালক ছাড়া যাত্রী পরিবহনে সক্ষম এসব প্রযুক্তিবান্ধব গাড়িই ‘রোবোট্যাক্সি’। মোবাইল অ্যাপে রাইড বুক করলেই এটি নির্দিষ্ট স্থানে এসে যাত্রীকে নিয়ে পৌঁছে দেয় গন্তব্যে।
ওয়েমো, বাইডু, টেসলা বা জুক্সের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো বর্তমানে এ ধরনের প্রযুক্তিভিত্তিক সেবা দিচ্ছে।রোবোট্যাক্সির মূল ভিত্তি স্বয়ংক্রিয় যানবাহন বা অটোনোমাস ভেহিকেল (এভি) প্রযুক্তি। চারপাশের পরিবেশ ও রাস্তা পর্যবেক্ষণ করতে এতে থাকে ক্যামেরা, রাডার ও লিডার (লেজার রশ্মি)। ক্যামেরা ছবি তোলে, রাডার আশপাশের বস্তুর গতিবিধি শনাক্ত করে এবং লিডার তৈরি করে ত্রিমাত্রিক (থ্রিডি) মানচিত্র।
সেন্সরগুলোর এই সম্মিলিত তথ্য রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয় ‘সেন্সর ফিউশন’।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।