advertisement
advertisement

মাঠে নামলেই এক হালি করে গোল করছে বার্সা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ
মাঠে নামলেই এক হালি করে গোল করছে বার্সা

গোলের পর ইয়ামালের সঙ্গে উদ্‌যাপন ফেরমিন লোপেজের

advertisement

পেট ব্যথা করছিল পেদ্রির। মাঠে ভালো লাগছিল না। ডাগআউটে ইশারা দেওয়ায় ৭৩ মিনিটে তাঁকে তুলে নেওয়া হয়। ২৮ মিনিটে পিছিয়ে পড়া বার্সা তখন ৪–১ গোলে এগিয়ে। চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে শেষ পর্যন্ত এ ব্যবধানেই গালাতাসারাইয়ের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে হান্সি ফ্লিকের দল। পেদ্রিও জয়ের পর স্মরণ করিয়ে দিলেন একটি কথা, ‘আমরা গোল পাব কি না, তা নিয়ে (মৌসুমের শুরুতে) বেশ কথা হয়েছে।

সে সামর্থ্য দলের যে আছে, আমরা তা দেখিয়ে দিচ্ছি।’মৌসুমে প্রথম ১০ ম্যাচেই জয়। সেই পথে বার্সা করেছে ৪৩ গোল! অর্থাৎ, ম্যাচ প্রতি গোলগড় এক হালির একটু বেশি—৪.৩টি করে। হজম মাত্র ৯টি।স্প্যানিশ ফুটবল–বিষয়ক পরিসংখ্যানের এক্স হ্যান্ডল ‘মিস্টার চিপ’ জানিয়েছে, সব অফিশিয়াল প্রতিযোগিতা মিলিয়ে ১০২ বছর পর এবার প্রথম মৌসুমের প্রথম ১০ ম্যাচই জিতল বার্সা।চোটের কারণে রাফিনিয়া নেই তো কী হয়েছে! লামিনে ইয়ামাল আছেন।

দুটি গোল বানান তুর্কি ক্লাবটির বিপক্ষে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর