advertisement
advertisement

আকিজ সিমেন্ট ও আকিজ এসেনসিয়ালসের কারখানায় জার্মান রাষ্ট্রদূত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
আকিজ সিমেন্ট ও আকিজ এসেনসিয়ালসের কারখানায় জার্মান রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জে অবস্থিত আকিজ সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ

advertisement

নারায়ণগঞ্জে অবস্থিত আকিজ সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের নারায়ণগঞ্জে অবস্থিত আকিজ সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড ও আকিজ এসেনসিয়ালস লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ।গত মঙ্গলবার রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কারখানা দুটির উৎপাদন কার্যক্রম ঘুরে দেখে।

তারা উৎপাদনপ্রক্রিয়া, গুণগত মান নিয়ন্ত্রণ ও শিল্প পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেয়।

এ সময় প্রযুক্তির কার্যকর ব্যবহার, সম্পদের দক্ষ ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও জার্মানির শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।রাষ্ট্রদূত ও তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান বলেন, ‘রাষ্ট্রদূত রুডিগার লোটজ এবং জার্মান দূতাবাসের প্রতিনিধিদলকে আমাদের উৎপাদন স্থাপনাগুলোতে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর