গুলিবিদ্ধ নিজাম উদ্দিনকে প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছে। গতকাল রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় জামায়াতের এক কর্মীকে তাঁর দোকানে ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলি করার আগে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। গতকাল রোববার রাতে উপজেলার ১ নম্বর আমানউল্লাহপুর ইউনিয়নের জিনু মার্কেটে এ ঘটনা ঘটে।আহত জামায়াত কর্মীর নাম নিজাম উদ্দিন (৩৭)। জিনু মার্কেটে তাঁর একটি মুদিদোকান রয়েছে। তাঁর বুক ও পেটে গুলি লেগেছে। তাঁকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাতে ১০টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত মুখোশ পরে এসে জিনু মার্কেট এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণে ঘটায়। এ সময় এলাকায় আতঙ্ক তৈরি হয়। এরপর ওই দুর্বৃত্তরা নিজাম উদ্দিনের মুদিদোকানে ঢুকে তাঁকে গুলি করেন। পরে ঘটনাস্থল ত্যাগ করেন মুখোশধারী ওই হামলাকারীরা।গুলিবিদ্ধ নিজাম উদ্দিনকে আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।