advertisement
advertisement

অঁদ্রে মালরো: সমাজতান্ত্রিক রূপান্তর, শিল্প ও মানুষের মনোজগৎ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
অঁদ্রে মালরো: সমাজতান্ত্রিক রূপান্তর, শিল্প ও মানুষের মনোজগৎ

ফ্রান্স থেকে ১৯৭৬ সালে প্রকাশিত অঁদ্রে মালরোর (৩ নভেম্বর ১৯০১—২৩ নভেম্বর ১৯৭৬) ডাকটিকিটের নকশা অবলম্বনে

advertisement

শিল্প ও সাহিত্য কেবল বাস্তবতার অনুকরণ নয়; বরং মানুষ, সমাজ ও ইতিহাসকে নতুনভাবে আবিষ্কারের এক সৃজনশীল প্রক্রিয়া। ফরাসি লেখক ও শিল্পচিন্তক অঁদ্রে মালরোর (৩ নভেম্বর ১৯০১—২৩ নভেম্বর ১৯৭৬) শিল্পভাবনায় এই উপলব্ধি বিশেষ তাৎপর্য লাভ করেছে। সোভিয়েত ইউনিয়নের সামাজিক রূপান্তর ও সাংস্কৃতিক অভিজ্ঞতার দিকে তাকিয়ে তিনি অনুসন্ধান করেছেন, একটি সমাজের আমূল পরিবর্তন মানুষের চিন্তা, রুচি, মনস্তত্ত্ব ও জীবনবোধকে কীভাবে প্রভাবিত করে।

তাঁর কাছে প্রশ্নটি শুধু নতুন সমাজ নির্মাণের নয়, সেই সমাজে নতুন মানুষের আবির্ভাবেরও। এই অনুসন্ধানের সূত্র ধরে শিল্প ও মতাদর্শের পারস্পরিক সম্পর্ক, সাংস্কৃতিক উত্তরাধিকারের পুনর্নির্মাণ, বাস্তবতার শিল্পিত রূপান্তর এবং মানুষের অন্তর্জগতের দ্বন্দ্ব তাঁর চিন্তার কেন্দ্রে স্থান পেয়েছে।

মালরোর দৃষ্টিতে, শিল্প কোনো প্রতিষ্ঠিত মতাদর্শের নিছক প্রতিফলন নয়; বরং মানুষের জীবন্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রচলিত ধারণাকে প্রশ্ন করা এবং মানবসত্তার অনাবিষ্কৃত সম্ভাবনাকে উন্মোচনের এক সৃজনশীল ক্ষেত্র।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর