জাতীয় সংসদের সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে
আগামী ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধন নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা শেষ করতে পারবে বলে মনে করছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি। ইতিমধ্যে কমিটি প্রতিবেদন তৈরির কাজও শুরু করেছে। আজ রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠক শেষে কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেছেন। আজ বৈঠকে জুলাই সনদে সই করা ২৬টি রাজনৈতিক দল ও জোটকে মতবিনিময়ের আমন্ত্রণ জানানো হয়েছিল।
তবে সব কটি দল এ মতবিনিময়ে অংশ নেয়নি। এই মতবিনিময়ের মধ্য দিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু করল বিশেষ কমিটি। বৈঠক শেষে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁরা পর্যায়ক্রমে জুলাই সনদ প্রণয়নের সঙ্গে জড়িত ব্যক্তি, সাবেক বিচারক, আইনজীবী, সংবিধানবিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে কথা বলবেন।
তাঁদের বক্তব্য ধারণ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এগিয়ে যাবে কমিটি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।