যদি ব্ল্যাকহোলগুলো সম্পূর্ণ অদৃশ্যই থাকে, তবে সেগুলো খুঁজবেন কীভাবে?
আপনার ল্যাপটপের স্ক্রিনেই হয়তো লুকিয়ে আছে মিল্কিওয়ে গ্যালাক্সির এমন এক দানবীয় কৃষ্ণগহ্বর, যাকে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী খুঁজে পাননি! নাসার টেলিস্কোপের ডেটা ঘেঁটে কৃত্রিম বুদ্ধিমত্তা যে ১০ লাখ সম্ভাব্য কৃষ্ণগহ্বরের তালিকা করেছে, তার আসল রহস্য ভেদ করতে এখন ডাক পড়েছে আপনার মতো সাধারণ মানুষের।মহাকাশ নিয়ে যাঁদের প্রবল আগ্রহ, তাঁরা হয়তো কখনো ভেবেছেন, যদি কোনো কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোল খুঁজে পেতাম!
কিন্তু কৃষ্ণগহ্বর খোঁজার জন্য তো আপনাকে নাসার বিজ্ঞানী হতে হবে! তবে নাসা সুযোগ দিয়েছে, বিজ্ঞানী না হয়েও খুঁজতে পারবেন কৃষ্ণগহ্বর। সে জন্য আপনার বাড়ির ছাদে বিশাল কোনো টেলিস্কোপ বসানোরও প্রয়োজন নেই। চাইলে আপনার ল্যাপটপ বা স্মার্টফোনটি হাতে নিয়েই নিজের সোফায় বসে হয়ে যেতে পারেন মহাকাশের একজন আস্ত গোয়েন্দা।পৃথিবী থেকে সবচেয়ে কাছের ব্ল্যাকহোলটির দূরত্ব প্রায় ১ হাজার ৬০০ আলোকবর্ষ।
আমাদের নিজস্ব গ্যালাক্সি মিল্কিওয়েতে এখন পর্যন্ত মাত্র ৫০টি নক্ষত্রের ভরের সমান ব্ল্যাকহোলের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।