ভোটকেন্দ্র খোলার অপেক্ষায় লাইনে দাঁড়িয়েছেন কয়েকজন। সাও বের্নার্দো দো কাম্পো, ব্রাজিল, ৪ অক্টোবর ২০২৬
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটের প্রাথমিক ফলাফলে দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো এগিয়ে রয়েছেন। স্থানীয় রোববার ভোট গ্রহণের পর বিকেলে ফল আসতে শুরু করে।এবারের নির্বাচনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে বর্তমান প্রেসিডেন্ট বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর মধ্যেই মূল লড়াই হচ্ছে।প্রায় ৩২ শতাংশ ভোট গণনা শেষে জানা যায়, ফ্লাভিও পেয়েছেন ৫০ দশমিক ৭৪ শতাংশ ভোট। লুলা পেয়েছেন ৪১ দশমিক ১৪ শতাংশ।ব্রাজিলের সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রে অপেক্ষা করছেন ব্রাজিলীয় নাগরিকেরা। লিসবন, পর্তুগাল, ৪ অক্টোবর ২০২৬ ছবি: রয়টার্সতবে চূড়ান্ত ফলাফল আসতে এখনো সময় লাগবে।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলের বলসোনারোপন্থী রাজ্যগুলোর ভোট আগে গণনা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।