advertisement
advertisement

আবার কমল সোনার দাম, আজ ভরিতে ১৬৯১ টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
আবার কমল সোনার দাম, আজ ভরিতে ১৬৯১ টাকা

সোনা

advertisement

আজ সোমবার দেশের বাজারে সোনার দাম আবার কমেছে। আজ সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা কমেছে। নতুন দর সকাল ১০টায় কার্যকর হয়েছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার মূল্যহ্রাসের বিষয়টি জানিয়েছে। তারা বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সোনার দাম সমন্বয় করা হয়েছে; যদিও মূল বিষয় হলো বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়া।

তবে রুপার দাম অপরিবর্তিত আছে।দাম সমন্বয়ের কারণে ২২ ক্যারেটের প্রতি ভরি ভালো মানের সোনার দাম হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।আজ মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

২১ ক্যারেটের ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা; সনাতন পদ্ধতির ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।এর আগে গত ৩০ সেপ্টেম্বর ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর