advertisement
advertisement

এই পাখিকে কেন হরিণ, জিরাফ, গন্ডারের মতো তৃণভোজীদের ‘রক্ষী’ বলা হয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ণ
এই পাখিকে কেন হরিণ, জিরাফ, গন্ডারের মতো তৃণভোজীদের ‘রক্ষী’ বলা হয়

আলোকচিত্রী আর্নেস্ট পোর্টারের ‘মিউচুয়াল ফ্রেন্ডস’ ছবিটি

advertisement

আলোকচিত্রী আর্নেস্ট পোর্টারের ‘মিউচুয়াল ফ্রেন্ডস’ ছবিটি৬২তম ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ প্রতিযোগিতায় জমা পড়া ছবিগুলোর মধ্যে ১০০টি নিয়ে একটি ফটো গ্যালারি প্রকাশ করেছে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। নির্বাচিত ছবিগুলোর একটি দক্ষিণ আফ্রিকার আলোকচিত্রী আর্নেস্ট পোর্টারের ‘মিউচুয়াল ফ্রেন্ডস’। ছবিতে দেখা যায়, একটি রেড-বিল্ড অক্সপেকার গন্ডারের মুখের কাছে বসে তার ঠোঁট গন্ডারের চামড়ায় ঘষছে।

ছবিটি তোলা হয়েছে দক্ষিণ আফ্রিকার মানিয়েলেতি গেম রিজার্ভে। গন্ডার আর ছোট্ট এই পাখির ছবিটির পেছনে রয়েছে বন্য প্রাণীর দুই প্রজাতির দীর্ঘদিনের সম্পর্ক। রেড-বিল্ড অক্সপেকার শুধু গন্ডার নয়, জিরাফ, জেব্রা ও হরিণের মতো বড় তৃণভোজী প্রাণীর শরীরেও বসে খাবার খোঁজে। এসব প্রাণীর শরীরে থাকা মাছি, উকুন, টিকসহ বিভিন্ন পরজীবী তার খাবারের অন্যতম উৎস। ফলে বড় প্রাণীর শরীর হয়ে ওঠে পাখিটির খাবার খোঁজার সুবিধাজনক জায়গা।

অক্সপেকার এসব প্রাণীর শরীর থেকে খাবার সংগ্রহ করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর