ইজারা চুক্তি বাতিল ও শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তার দাবিতে গণ অনশন কর্মসূচি। আজ বেলা সাড়ে ১১টায় বন্দরের ওয়ানস্টপ সার্ভিস ভবনের সামনে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ইজারা চুক্তি বাতিল ও শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তার দাবিতে গণ–অনশন কর্মসূচি শুরু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বন্দরের ওয়ান–স্টপ সার্ভিস ভবনের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল ও চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের যৌথ ব্যানারে এই কর্মসূচি শুরু হয়।
কর্মসূচি চলবে বিকেল চারটা পর্যন্ত।৮ অক্টোবর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি হয়। প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় প্রক্রিয়া সেরে ছয় মাসের মধ্যে টার্মিনালটি পরিচালনার দায়িত্ব নেবে।
বর্তমানে টার্মিনালটি পরিচালনা করছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড।এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটরকে ইজারা দেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের আমল থেকে শ্রমিক-কর্মচারীরা আন্দোলন করে আসছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।