advertisement
advertisement

স্যাটিন করসেট আর ডেনিমে প্রিয়াঙ্কার গ্ল্যামারাস লুক, পিনস্ট্রাইপে নিকও কাড়লেন নজর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
স্যাটিন করসেট আর ডেনিমে প্রিয়াঙ্কার গ্ল্যামারাস লুক, পিনস্ট্রাইপে নিকও কাড়লেন নজর

advertisement

ফ্যাশনে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস বরাবরই নিজের মতো। কখনো শাড়িতে চিরায়ত সৌন্দর্য, কখনো কুতুর গাউনে নজর কাড়েন এই বলিউড তারকা। এবার তাঁর সাজে সাটিনের কোমল আভা আর ডেনিমের মেলবন্ধন। অন্যদিকে স্বামী নিক জোনাস ধরা দিলেন ধূসর পিনস্ট্রাইপ স্যুটে। দুজনের পোশাকের ধরন আলাদা হলেও স্টাইলের ছন্দে রয়েছে দারুণ মিল।সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন নিক। সেখানেই দেখা মিলেছে এই তারকা দম্পতির ছিমছাম অথচ নজরকাড়া সাজের।

ছবিতে তাঁদের সঙ্গে রয়েছে মেয়ে মালতী মেরি জোনাসও। প্রিয়াঙ্কা ও নিকের ফ্যাশন–রসায়নের পাশাপাশি ছোট্ট মালতীর পোশাকও নজর কেড়েছে।সাটিন করসেটে প্রিয়াঙ্কার গ্ল্যামারপ্রিয়াঙ্কার সাজের মূল আকর্ষণ ব্লাশ পিঙ্ক রঙের সাটিন করসেট। শরীরের সঙ্গে মানানসই ফিটিং, স্পষ্ট কাট আর সূক্ষ্ম সেলাইয়ের নকশা পোশাকটিকে দিয়েছে আকর্ষণীয় চেহারা। সাটিনের মসৃণ উজ্জ্বলতা তাঁর সাজে এনেছে গ্ল্যামারের ছোঁয়া।

এই করসেটের সঙ্গে প্রিয়াঙ্কা বেছে নিয়েছেন হালকা নীল রঙের হাই-ওয়েস্টেড ডেনিম জিনস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর