advertisement
advertisement

বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনেই দেড় কোটি আবেদন, জেনে নিন কীভাবে আবেদন করবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনেই দেড় কোটি আবেদন, জেনে নিন কীভাবে আবেদন করবেন

আগামী বছরের ২ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ওয়ানডে বিশ্বকাপ।

advertisement

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। কিন্তু গ্যালারিতে বসে সেই লড়াই দেখার প্রতিযোগিতা এরই মধ্যে জমে উঠেছে। ক্রিকেটের সবচেয়ে বড় আসরের ম্যাচগুলো মাঠে বসে দেখতে আগ্রহের যেন শেষ নেই দর্শকদের। টিকিটের জন্য আবেদনের সংখ্যা দেখলেই সেটা বোঝা যায়।বিশ্বকাপের টিকিটের জন্য নিবন্ধনপ্রক্রিয়া শুরুর মাত্র ১২ দিনের মধ্যে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের ১৪২টি দেশ থেকে মোট ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৭৫২টি টিকিটের আবেদন এসেছে। এসব টিকিটের জন্য নিবন্ধন করেছেন ৪৪ লাখ ২৩ হাজার ৪১৭ জন। ক্রিকেটে ফুটবলের মতো ‘ডিভিশন’ চালুর প্রস্তাব কেন দিলেন গাভাস্কারআগামী বছরের ২ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসর। এই আসরের আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

গত ১ অক্টোবর বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি।আইসিসির দেওয়া তথ্য অনুযায়ী, টিকিটের জন্য আবেদনের দিক থেকে সবচেয়ে এগিয়ে যুক্তরাজ্যের ক্রিকেটপ্রেমীরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর