advertisement
advertisement

মেঘনায় ধরা পড়ল তিন কেজি ওজনের ইলিশ, ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
মেঘনায় ধরা পড়ল তিন কেজি ওজনের ইলিশ, ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি

তিন কেজি ওজনের ইলিশ হাতে নিয়ে নিলাম ডাকছেন মাছ বিক্রেতা। আজ সকালে নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাটায়

advertisement

মেঘনা নদীতে আজ বুধবার সকালে এক জেলের জালে তিন কেজি ওজনের বড় আকারের ইলিশ ধরা পড়েছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটে ইলিশটি আনা হলে উৎসুক জনতা ভিড় করেন দেখতে। ৩ কেজি ওজনের বিশালাকৃতির মাছটি বিক্রি হয়েছে ১০ হাজার ৯০০ টাকায়।স্থানীয় মৎস্য আড়তদার আকবর হোসেন প্রথম আলোকে বলেন, আজ সকালে জাহেদ মাঝির জালে মেঘনা নদীতে ইলিশটি ধরা পড়ে। সকাল ১০টার দিকে মাছটি বিক্রির জন্য সালাউদ্দিন মেম্বারের আড়তে নিয়ে আসা হয়।

আড়তে নিয়ে আসার পরই শুরু হয় প্রকাশ্য নিলাম বা ‘ডাক’। হ্যান্ডমাইকে যখন একে একে মাছটির দাম হাঁকা হচ্ছিল, তখন ঘাটে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। অবশেষে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১০ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী বিশু ব্যাপারী।আড়তদার আকবর হোসেন আরও বলেন, মাছটি আজ সকালে ঘাটে আনার পর সালাউদ্দিন মেম্বারের আড়ত থেকে চড়া দামে নিলামে বিক্রি হয়।

তিনি জানান, বর্তমানে মেঘনায় মাছের উপস্থিতি কিছুটা বাড়লেও এত বড় ওজনের রুপালি ইলিশের দেখা মেলা বেশ বিরল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর