চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এই স্বর্ণের দোকানের শোকেসে একটি অজগর ঝুলে থাকতে দেখা যায়
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার চন্দ্রঘোনা থানার দোভাষী বাজারে এ ঘটনা ঘটে। পরে এটিকে ওই বাজারের দোকানিরা উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।স্থানীয় সূত্র জানায়, যে দোকান থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে এর নাম সন্ধ্যা জুয়েলার্স। এ বাজারের পাশেই সংরক্ষিত বনাঞ্চল রয়েছে।
প্রায়ই সেখান থেকে অজগর বাজারে আসে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল অজগরটিকে দেখার পর কৌশলে সেটিকে নিচে নামিয়ে আনেন দোকানিরা। এ ঘটনার ভিডিও ধারণ করে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।সন্ধ্যা জুয়েলার্সের স্বত্বাধিকারী রাজিব বণিক প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ রাতে দোকানের শোকেসে অজগর দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে সবার সহযোগিতায় এটি নিচে নামিয়ে আনা হয়।
আজ মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের কাছে অজগরটি বুঝিয়ে দেওয়া হয়েছে।’কাপ্তাই বন বিভাগের রেঞ্জের মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, অজগরটি প্রায় ১৪ ফুট লম্বা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।